• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

মুজিবনগরে লকডাউনের ২য় দিনে উপজেলা প্রসাশনের অভিযান জরিমানা আদায়

Reporter Name / ৩০০ Time View
Update : শুক্রবার, ২ জুলাই, ২০২১

মুজিবনগর প্রতিনিধিঃ সাত দিনের কঠোর লকডাউন মুজিবনগরে সর্বাত্মক পালিত হচ্ছে। কঠোর লকডাউনের ২য় দিনে উপজেলা নির্বাহী অফিসার মুজিবনগর সুজন সরকার ও সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলমের নেতৃত্বে এবং বিজিবি, পুলিশ ও আনসার ব্যাটেলিয়ন এর সহযোগিতায় দিনব্যাপী পরিচালিত মোবাইল কোর্টে ১৪টি মামলায় ১৪ জন ব্যক্তিকে ৪হাজার ৭০০শত টাকা জরিমানা করা হয়।
আজ শুক্রবার মুজিবনগর উপজেলার আনন্দবাস বাজার, ভবেরপাড়া বাজার, কেদারগঞ্জ বাজার, সোনাপুর বাজার, বাগোয়ান বাজার, মোনাখালী বাজার, দারিয়াপুর বাজার, কোমরপুর বাজার ও মহাজনপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় জরিমানাসহ পথচারীদের দাঁড় করিয়ে বাইরে আসার কারণ জানতে চান এবং পরবর্তীতে বাইরে না আসার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca