• সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

চান্দিনায় ‘কঠোর লকডাউনে’ কিন্ডার গার্টেন খুলে পরীক্ষা! ৪০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ৮৭৫ Time View
Update : শনিবার, ৩ জুলাই, ২০২১

রিপন আহমেদ ভূঁইয়া।

প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারা দেশে প্রায় দেড় বছর যাবৎ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার।

কিন্তু কুমিল্লার চান্দিনা উপজেলার বেশ কয়েকটি কিন্ডার গার্টেন সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছিল তাদের শিক্ষা কার্যক্রম। উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলা এলাকায় ‘শাপলা কিন্ডার গার্টেন এন্ড প্রি ক্যাডেট’ নামে একটি স্কুলে চলে শিক্ষা কার্যক্রম।

‘কঠোর লকডাউনে’ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কিন্ডার গার্টেন খোলা রেখে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার এমন খবর পেয়ে শনিবার (৩ জুলাই) সকাল ১১টায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

কিন্ডার গার্টেন কর্তৃপক্ষ স্কুল খোলা রেখে একই সাথে ৬০জন শিক্ষার্থীর পরীক্ষা গ্রহণ করার অপরাধে ৪ শিক্ষককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে বিদ্যালয়ের সংশ্লিষ্টদের কাছ থেকে মুলচেকা নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) রুবাইয়া খানম ওই অভিযান পরিচালনা করেন। এসময় চান্দিনা থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

তিনি জানান- নিষেধাজ্ঞা অমান্য করায় শিক্ষকদের পক্ষ থেকে কিন্ডার গার্টেন সভাপতি তাজুল ইসলাম এর কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কঠোর লকডাউন বাস্তবায়ন করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category