• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

গলাচিপায় ৩য় দিনের লকডাউনে কঠোর ভূমিকায় প্রশাসন ২৩ মামলা ও জরিমানা

Reporter Name / ৪১৬ Time View
Update : শনিবার, ৩ জুলাই, ২০২১

তারিখঃ ৩ জুলাই ২০২১

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় লকডাউনের তৃতীয় দিনে বিধিনিষেধ অমান্য করায় ২৩ জনকে ১৯ হাজার ৯ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত পৌরসভাসহ উপজেলার রতনদী তালতলী ও চিকনিকান্দী ইউনিয়নে দুইটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে ব্যবসায়ী ও পথচারিকে এ অর্থদন্ড ও ২৩টি মামলা দেয়া হয়। ভ্রাম্যমান আদালতের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার ছয় ক্ষুদ্র ব্যবসায়ী ও চার পথচারিকে ৯ হাজার ২০০ টাকা জরিমানা করেন। এদিকে, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম ছয় ক্ষুদ্র ব্যবসায়ী ও সাত পথচারিকে ১০ হাজার ৭০০ টাকা জরিমানা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca