• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

বদলগাছীতে কঠোর লকডাউনের মধ্যে কারন ছাড়াই বাইরে ঘোরাফিরার দায়ে ৬ জনের অর্থদণ্ড

Reporter Name / ৫৩২ Time View
Update : শনিবার, ৩ জুলাই, ২০২১

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে কঠোর লকডাউনের মধ্যে কারন ছাড়াই বাইরে ঘোরাফেরার দায়ে ৬ জনকে ৩১০০/= টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। কঠোর লকডাউন কার্যকর করতে উপজেলার বিভিন্ন স্থান মনিটরিং করতে বের হন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল্পনা ইয়াসমিন। তিনি পথচলার সময় কয়েক ব্যক্তিকে দেখতে পান অযথা ঘোরাফেরা করছে। তারা কি কারনে বের হয়েছেন তা জিজ্ঞাসা করলে সদুত্তর দিতে না পারায় ১৮৬০ এর ২৬ ধারায় তাদের অর্থদণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন। এসময় তাদের নিকট থেকে ৩১০০/= টাকা দন্ড আদায় করা হয় এবং লকডাউন চলাকালে ভবিষ্যতে বিনা কারনে বের না হওয়ার জন্য বলা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca