• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

খুলনায় ট্রাক শ্রমিকের মাঝে খাদ্যসাহায়তা বিতরণ

Reporter Name / ৪০০ Time View
Update : রবিবার, ৪ জুলাই, ২০২১

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের উদ্যোগে আজ (রবিবার) সকালে খুলনা শামীম স্কয়ার মার্কেট চত্ত্বরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে করোনায় কর্মহীন দুইশত ট্রাক শ্রমিকের মাঝে খাদ্যসহায়তা বিতরণ করা হয়।

সিটি মেয়রের পক্ষে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা এসব খাদ্যসহায়তা বিতরণ করেন।

খুলনা মহানগর শ্রমিক লীগ আয়োজিত এই খাদ্যসহায়তা বিতরণে কেসিসি’র সংরক্ষিত মহিলা কাউন্সিলর কনিকা সাহা, শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ মিজানুর রহমান, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ, মহানগর শ্রমিক লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ মোতালেব মিয়া, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সেলিম হোসেন, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca