• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র হাতে ভারত ফেরত তিন বাংলাদেশী আটক

Reporter Name / ৩৩৯ Time View
Update : রবিবার, ৪ জুলাই, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত গিয়ে ফেরার পথে তিন বাংরাদেশী নাগরিক কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার জহুরপুর সীমান্ত হতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-শিবগঞ্জ উপজেলার গমের চর এলাকার আবু গাফ্ফারি ছেলে মো.হাবিবুর রহমান (৩৩),দশরশিয়া গ্রামের পিন্টু আলীর ছেলে মো.নয়ন (১৯) এবং বাবুপুর গ্রামের মোখলেচুর রহমানের ছেলে মো.রবি (১৯)। সন্ধ্যায় ৫৩ বিজিবি’র পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র অধিনায়ক মোহাম্মদ সুরুজ মিয়া জানান,রোববার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতেজহুরপুর বিওপির সীমান্ত পিলার ১৯/৭ এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া নামক এলাকা দিয়ে ৩ জন বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারত গিয়ে আবার ফিরে আসছিল। এ সময় নিয়মিত সীমান্ত টহলে নিয়োজিত থাকা জহুরপুর বিওপির টহলদল নায়েক মো.ফজলুল করীম এর নেতৃত্বে বিজিবি সদস্যদের সহায়তায় তিন বাংলাদেশী নাগরিকদের ধাওয়া করে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা গরু আনার উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেছিল বলে বিজিবি কে জানিয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca