• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

সাপাহারে ৩শ পিস টাপেন্টা সহ ২ মাদক ব্যবসায়ী আটক

Reporter Name / ২৭৭ Time View
Update : সোমবার, ৫ জুলাই, ২০২১

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে ৩শ পিস নেশা জাতীয় টাপেন্টা ট্যাবলেট সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। আটককৃতদের বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

আটককৃতরা হলো উপজেলার দক্ষিণ পাতাড়ী গ্রামের আব্দুল গণির ছেলে আব্দুস সাত্তার (৩০) ও একই গ্রামের মৃত ইসরাইলের ছেলে মাসুদ রানা (৩৫)।

এজাহারের বরাত দিয়ে পুলিশ জানান, রবিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে আদাতলা সীমান্ত এলাকার জালশুকা নামক স্থানে বিজিবির একটি দল টহলে ছিলো। আটককৃত দুজন ব্যক্তিকে দেখে সন্দেহ হলে তাদের জিজ্ঞাসা বাদ করে বিজিবি। এসময় তাদের দেহ তল্লাশি করে ৩শ পিস নেশা জাতীয় টাপেন্টা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার দিন রাতেই আটককৃতদের স্থানীয় থানায় সোপর্দ করে বিজিবি ।

পরের দিন সোমবারে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৪২(১)/৪১ ধারায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca