• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোল থানার নবাগত অফিসার ইনচার্জ সুকমল চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে ১৭/০৪/২০২৬ইং তারিখ পুলিশ অভিযান পরিচালনা করে ৬জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করেছে। জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ৩৩ বিজিবির বিশেষ অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক ​বুড়িচংয়ে অবৈধ মজুদ করা ২ হাজার ৫০০ লিটার তেল জব্দ; নিলামে বিক্রি নাচোল উপজেলা চত্তরে বৈশাখের মঞ্চে গান গেয়ে দর্শকদের মাতোয়ারা করলো গীতাঞ্জলির অন্যতম সদস্য মাসুদা শিফা মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি — ডব্লিউ,এইচ ডলার মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি-ডাব্লিউ, এইচ ডলার নাচোলে গীতাঞ্জলি সাংস্কৃতিক যুব একাডেমীর শিল্পীবৃন্দ বৃহস্পতিবার নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের মঞ্চ কাপালেন নাচোলে বীনা মুল্যে ৫৬২০জন প্রান্তীক কৃষকদের মাঝে প্রনোদনা বিতরণ নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে (৩৪) কিলোমিটার ম্যারাথন দৌড়ের সূচনা

Reporter Name / ১৮৩ Time View
Update : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

জারিফ হোসেন, স্টাফ রিপোর্টার :

শুক্রবার সকাল ৭টায় পরিবর্তনের বার্তা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে “Victory Run with Bulbul for Chapainawabganj (34 km)” ম্যারাথন দৌড়ের সূচনা হয় চাঁপাইনবাবগঞ্জের হরিপুর ট্রাক টার্মিনাল থেকে।

দৌড়টি বিশ্বরোড, বারোঘরিয়া, রাণীহাটি, সুন্দরপুর ও ইসলামপুর অতিক্রম করে দেবীনগরে এসে সফলভাবে সমাপ্ত হয়।

উক্ত ম্যারাথনে ৬ হাজার ৫০০ জন তরুণ-যুবক আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করলেও প্রায় ১০ হাজারের বেশি অংশগ্রহণকারী দৌড়ে যুক্ত হয়ে এক অনন্য উদ্দীপনার সৃষ্টি করে। অংশগ্রহণকারীদের জন্য স্মারক উপহার হিসেবে আকর্ষণীয় গেন্জি প্রদান করা হয়।

শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় শতাধিক প্রতিযোগী পুরো ৩৪ কিলোমিটার দৌড় সম্পন্ন করে দৃঢ় মনোবল ও শারীরিক সক্ষমতার অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেন।

চাঁপাইনবাবগঞ্জে সুস্বাস্থ্য, তারুণ্য ও ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category