• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম
জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড করবেন যেভাবে ‘ফিরে আসব? কোথা থেকে?’ মাতৃত্বের পর কটাক্ষের জবাব ক্যাটরিনার তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার নিয়ে যা জানাল পুলিশ জুলাই হত্যাকাণ্ডের মামলায় মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭৪৯ অভিযান, ২৩৯ হুথি যোদ্ধাকে নিষ্ক্রিয় করার দাবি মিরপুরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ট্রাম্পের সঙ্গে এরদোয়ানের ফোনালাপ, আলোচনায় হরমুজ ও ইউক্রেন নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার সমীকরণে এখন গুরুত্বপূর্ণ আরব দলগুলো গাজার শিশুদের সহায়তায় ১ লাখ পাউন্ডের বেশি তহবিল তুললেন হামজা চৌধুরী ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড

গাজার শিশুদের সহায়তায় ১ লাখ পাউন্ডের বেশি তহবিল তুললেন হামজা চৌধুরী

Reporter Name / ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীর উদ্যোগে গাজার শিশুদের সহায়তায় ১ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি। সংগৃহীত অর্থ গাজার অসহায় ও গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার কাজে ব্যয় করা হবে।

হামজার দেওয়া তথ্য অনুযায়ী, এই অর্থ দিয়ে বিশেষ করে গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে। এ কাজে সংগৃহীত অর্থ পাবে ‘চিলড্রেন নট নাম্বার্স’ নামের একটি সংস্থা। গাজার শিশুদের জন্য জরুরি সহায়তা নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি।

এই উদ্যোগ সফল করতে যাঁরা অনুষ্ঠানে অংশ নিয়েছেন, অর্থ দিয়েছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হামজা। বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন নুজুম স্পোর্টসকে। তাঁর ভাষ্য অনুযায়ী, এই আয়োজন বাস্তবায়নে প্রতিষ্ঠানটি দীর্ঘ সময় ধরে কাজ করেছে।

তহবিল সংগ্রহের উদ্যোগ সফল হলেও গাজার শিশুদের দুর্ভোগের তুলনায় এই সহায়তাকে সামান্য বলে মনে করেন হামজা। তাঁর মতে, শিশুদের সংকট মোকাবিলায় আরও অনেক কিছু করার বাকি রয়েছে। তবে ছোট উদ্যোগও মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে তিনি মনে করেন।

পোস্টের শেষাংশে ফিলিস্তিনের মানুষের জন্য প্রার্থনা করেছেন বাংলাদেশের এই ফুটবলার। তাঁদের কষ্ট দূর হওয়ার পাশাপাশি শক্তি, ধৈর্য ও স্থায়ী শান্তি কামনা করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca