• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে জাতীয় বিপ্লব সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভার সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শরিয়াহ আইন থাকলে জামায়াতের দুই নেতার ফাঁসি হতো: হারুনুর রশীদ এদেশের গুণি লোক আমরা নই, গুণি হচ্ছে মাঠে রোদ-বৃষ্টিতে ফসল ফলানো কৃষক: মাহবুব আল্লাহর দ্বীনের ভিত্তিতে সমাজে শান্তি ফেরানোর আহ্বান জামায়াত আমিরের বেতাল বাজারে ঢালাই রাস্তার দুপাশে মাটি ভরাট কাজের উদ্বোধন করলেন মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন আশুলিয়ায় ইয়ারপুর ইউপি সচিবের বিরুদ্ধে গোপন বৈঠক ও ঘুষ বাণিজ্যের তোলপাড়: মূল হোতা মাফিয়া আফজাল আজান শুনে বক্তব্য থামালেন প্রধানমন্ত্রী, অপেক্ষা করলেন ৬ মিনিট চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল সমাবেশ নোয়াখালী রুটে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’, চালু হতে লাগবে আরও কত দিন? রাজশাহীতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

Reporter Name / ১৯ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

ফখরুদ্দিন হৃদয় ঝিনাইদহে প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপার ঐতিহ্যবাহী শাহী মসজিদের দান-অনুদানের লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মসজিদের মোতাওয়াল্লি মীর শামসুজ্জামান পান্নার বিরুদ্ধে। গত দুই বছরের বেশি সময়ে মসজিদে বিভিন্ন খাত থেকে ৬১ লাখ টাকা সংগ্রহ হলেও এর মধ্যে ৩০ লাখ টাকার বেশি অর্থের কোনো হিসাব পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এমনকি মসজিদের ইমামের কাছ থেকেও মাসিক চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, বাদশা হোসেন শাহ ওয়াক্ফ স্টেটের অধীনে পরিচালিত শাহী মসজিদে প্রতিদিনই ধর্মপ্রাণ মুসল্লিরা দান-অনুদান দিয়ে থাকেন। এছাড়া বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকেও অনুদান আসে। কিন্তু এসব অর্থের যথাযথ হিসাব সংরক্ষণ করা হয় না। নিয়ম অনুযায়ী প্রতি মাসে সভা করার কথা থাকলেও দীর্ঘদিন ধরে তা করা হচ্ছে না। কমিটির সদস্যদেরও জানানো হয় না মসজিদের আয়-ব্যয়ের হিসাব।
অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে মসজিদের মোতাওয়াল্লির দায়িত্ব পান মীর শামসুজ্জামান পান্না। এরপর থেকে গত দুই বছরের বেশি সময়ে দান-অনুদানসহ বিভিন্ন খাত থেকে পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca