• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে জাতীয় বিপ্লব সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভার সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শরিয়াহ আইন থাকলে জামায়াতের দুই নেতার ফাঁসি হতো: হারুনুর রশীদ এদেশের গুণি লোক আমরা নই, গুণি হচ্ছে মাঠে রোদ-বৃষ্টিতে ফসল ফলানো কৃষক: মাহবুব আল্লাহর দ্বীনের ভিত্তিতে সমাজে শান্তি ফেরানোর আহ্বান জামায়াত আমিরের বেতাল বাজারে ঢালাই রাস্তার দুপাশে মাটি ভরাট কাজের উদ্বোধন করলেন মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন আশুলিয়ায় ইয়ারপুর ইউপি সচিবের বিরুদ্ধে গোপন বৈঠক ও ঘুষ বাণিজ্যের তোলপাড়: মূল হোতা মাফিয়া আফজাল আজান শুনে বক্তব্য থামালেন প্রধানমন্ত্রী, অপেক্ষা করলেন ৬ মিনিট চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল সমাবেশ নোয়াখালী রুটে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’, চালু হতে লাগবে আরও কত দিন? রাজশাহীতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরগুনায় প্রীতি ফুটবল ম্যাচ, মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ

Reporter Name / ১৯ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

সোহরাব বরগুনা:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা বর্ণাঢ্য কর্মসূচি পালন করা হয়েছে। দিবসটি উদযাপনের অংশ হিসেবে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসন একাদশ বনাম পৌরসভা একাদশের এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ।
শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বরগুনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলাকে ঘিরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। মাঠে দুই দলের খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ, দারুণ নৈপুণ্য ও ক্রীড়াসুলভ মনোভাব দর্শকদের মাঝে বাড়তি আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে দেয়।
রোমাঞ্চকর এ প্রীতি ম্যাচ উপভোগ করতে স্টেডিয়ামে উপস্থিত হন জেলার বিভিন্ন পর্যায়ের ক্রীড়াপ্রেমী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। পুরো সময়জুড়েই দর্শকদের উপস্থিতি ও উচ্ছ্বাসে মুখর ছিল স্টেডিয়াম প্রাঙ্গণ।
খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
আয়োজকদের এমন উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত দর্শকরা। তাঁদের মতে, জাতীয় দিবসকে কেন্দ্র করে এ ধরনের ক্রীড়া আয়োজন শুধু বিনোদনের খোরাকই নয়, বরং পারস্পরিক বন্ধন, ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ক্রীড়ার আনন্দে, সম্প্রীতির বন্ধনে—জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বরগুনায় এক ব্যতিক্রমী আয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca