• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে জাতীয় বিপ্লব সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভার সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শরিয়াহ আইন থাকলে জামায়াতের দুই নেতার ফাঁসি হতো: হারুনুর রশীদ এদেশের গুণি লোক আমরা নই, গুণি হচ্ছে মাঠে রোদ-বৃষ্টিতে ফসল ফলানো কৃষক: মাহবুব আল্লাহর দ্বীনের ভিত্তিতে সমাজে শান্তি ফেরানোর আহ্বান জামায়াত আমিরের বেতাল বাজারে ঢালাই রাস্তার দুপাশে মাটি ভরাট কাজের উদ্বোধন করলেন মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন আশুলিয়ায় ইয়ারপুর ইউপি সচিবের বিরুদ্ধে গোপন বৈঠক ও ঘুষ বাণিজ্যের তোলপাড়: মূল হোতা মাফিয়া আফজাল আজান শুনে বক্তব্য থামালেন প্রধানমন্ত্রী, অপেক্ষা করলেন ৬ মিনিট চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল সমাবেশ নোয়াখালী রুটে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’, চালু হতে লাগবে আরও কত দিন? রাজশাহীতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শরিয়াহ আইন থাকলে জামায়াতের দুই নেতার ফাঁসি হতো: হারুনুর রশীদ

Reporter Name / ২১ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ বলেছেন, দেশে শরিয়াহ আইন চালু থাকলে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নজরুল ইসলাম ও আমির হামজার ফাঁসি হতো। একই সঙ্গে জামায়াতের রাজনৈতিক বক্তব্য ও নির্বাচনী প্রচার নিয়ে সমালোচনা করেছেন তিনি।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হারুনুর রশীদ। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো এ সমাবেশের আয়োজন করে।

বক্তব্যে জামায়াতের স্লোগান ‘আল কোরআনের আলো, ঘরে ঘরে জ্বালো’ এবং ইনসাফ প্রতিষ্ঠার প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে হারুনুর রশীদ বলেন, এসব কথা মুসলমানদের কাছে শুনতে ভালো লাগে। জামায়াত দেশে শরিয়াহ আইন চালু করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। এরপরই শরিয়াহ আইন কার্যকর থাকলে দলটির দুই নেতার ফাঁসি হতো বলে দাবি করেন বিএনপির এই নেতা।

সমাবেশে ফ্যামিলি কার্ড নিয়েও জামায়াতের সমালোচনা করেন হারুনুর রশীদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দিলে জামায়াতের নেতারা তা নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন। চাঁপাইনবাবগঞ্জের জামায়াত নেতা বুলবুলও বিএনপির প্রচারকে ভুয়া বলেছিলেন বলে দাবি করেন তিনি।

জামায়াতের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ড নিয়ে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান হারুনুর রশীদ। তিনি বলেন, কেউ ভোট দিলে জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কোরআন-হাদিসের চিরকুট নিয়ে বাড়ি বাড়ি গেলে তা নজরদারিতে রাখা হবে। এ ধরনের বাড়ির তালিকা করে ফ্যামিলি কার্ড বাতিল করা হবে বলেও বক্তব্য দেন তিনি।

কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর বিষয়েও কথা বলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা। তিনি বলেন, কৃষকদের তালিকা তৈরি করে কার্ড দেওয়া হলে তাঁরা নির্ধারিত ডিলারের কাছ থেকে জমির প্রয়োজন অনুযায়ী সার, বীজ ও কীটনাশক নিতে পারবেন। এতে সারের কৃত্রিম সংকট, চুরি ও কালোবাজারি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মনে করেন তিনি।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এবং সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব তাসেম আলীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca