• রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

প্রকাশ্যে ধূমপান করে তোপের মুখে তরুণী

Reporter Name / ৩০৪ Time View
Update : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

রাজশাহীতে প্রকাশ্যে এক তরুণী ধূমপান করে তোপের মুখে পড়েছেন। ধূমপানরত দেখে একদল লোক ঘিরে ধরে ওই তরুণী ও তার সাথে থাকা তরুণকে সিগারেট ফেলে দিয়ে স্থান ত্যাগ করতে বাধ্য করেন। রোববার বিকেলে নগরীর সার্কিট হাউস এলাকায় এ ঘটনা ঘটে।

নাজেহালের এই ঘটনার ভিডিও ধারণ করে ফেসবুকে ছেড়ে দেওয়ায় তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, রাজশাহী সার্কিট হাউসের পাশের ফুটপাতে তরুণ-তরণী বসে ধূমপান করছিলেন। মেয়েটি শাড়ি ও ছেলেটি টিশার্ট-প্যান্ট পরা ছিলেন। তাদের দুজনের হাতেই সিগারেট ছিল। এ ঘটনা দেখে প্রথমে মাঝবয়সী এক ব্যক্তি তাদের সিগারেট ফেলে দিয়ে সেখান থেকে চলে যেতে বলেন। এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়ে যায়। লোকটি তাদের ধমকাতে শুরু করেন।

মেয়েটি প্রতিবাদ জানাতেই কয়েক মিনিটের মধ্যে সেখানে ১৫/২০ জন মানুষ জুটে যায়। সবাই একজোট হয়ে তরুণ-তরুণীকে ওই স্থান ত্যাগ করার জন্য চাপ দিতে থাকেন। এরইমধ্যে অপর এক ব্যক্তি এসে বিষয়টি মিটমাট করে দেওয়ার চেষ্টা করেন। তিনি প্রথম থেকে আক্রমণকারী ব্যক্তিকে নিবৃত্ত করার চেষ্টা করেন। তখন তাদের উভয়ের মধ্যে বিতর্ক শুরু হয়ে যায়।

মেয়েটি বলেন, মেয়ে বলেই তাকে বাধা দেওয়া হচ্ছে। একজন বলেন, এভাবে প্রকাশ্যে মেয়ে মানুষ ধূমপান করলে তাদের পাড়ার মেয়েরা নষ্ট হয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category