• সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৩ কেজি হেরোইনসহ ১ জন গ্রেপ্তার

Reporter Name / ২৮২ Time View
Update : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকা নামোচকপাড়ায় ৫৯ বিজিবির অভিযানে ২ কেজি ৮৫২ গ্রাম হেরোইনসহ ১ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামী শিবগঞ্জ উপজেলার মোল্লাটোলা নতুন উনিশবিঘা গ্রামের মালেক মেকারের ছেলে
মো. সায়েম আলী (২০)। অভিযানের টের পেয়ে আজমতপুর হাজারবীঘি চাঁনপুর গ্রামের মেছের আলীর ছেলে শাহরিয়ার কামাল ডালিম (৩৮) পালিয়ে যায়।অভিযানে নগদ ২ হাজার ৬০০ টাকাও জব্দ করে বিজিবি।

জানা গেছে, ১৮ ডিসেম্বর শুক্রবার রাত ৮ টার দিকে চকপাড়া বিওপির নায়েব সুবেদার মো. রেনু মিয়ার নেতৃত্বে টহল দল সীমান্ত পিলার ১৮৩/২-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নামোচকপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২ কেজি ৮৫২ গ্রাম হেরোইনসহ ১ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হেরোইনের আনুমানিক মূল্য ২ কোটি ৮০ লাখ টাকা।

এ ব্যাপারে ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্ণেল মাহমুদুল হাসান পিএসসি কোটি টাকার হেরোইনসহ ১ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়াও সীমান্তে সকল ধরণের চোরাচালানের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান লে. কর্ণেল মাহমুদুল হাসান পিএসসি।

গ্রেপ্তারকৃত সায়েম ও পলাতক ডালিমের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে। – কপোত নবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category