• রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

অপহরণের ১৪ দিন পর কিশোরীকে উদ্বার করল র‍্যাব-৫

Reporter Name / ৪৫৬ Time View
Update : শুক্রবার, ২৭ মে, ২০২২

অপহরণের ১৪ দিন পর কিশোরীকে উদ্বার করল র‍্যাব-৫

 

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় খালার বাড়ি বেড়াতে যাওয়ার সময় অপহরণের শিকার এক কিশোরীকে ১৪ দিন পর উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শুক্রবার (২৭ মে) দুপুরে উপজেলার মল্লিকপাড়া এলাকা হতে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল তাকে উদ্ধার করে।
র‍্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। অপহরণের শিকার কিশোরী গোমস্তাপুর উপজেলার শিশাডাঙ্গা গ্রামের বাসিন্দা।
প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গত ১৩ মে ওই কিশোরী তার খালার বাড়ি যাওয়ার সময় সকাল সাড়ে ৯টার দিকে কিছু লোক তাকে অপহরণ করে। এ ঘটনায় তার বাবা অপহরণকারীদের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় একটি মামলা করেন। এ ছাড়া র‌্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে মামলার একটি কপি জমা দেন।
ভুক্তভোগীর বাবার অভিযোগের ভিত্তিতে ২৭ মে দুপুর ১২টার দিকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।
র‍্যাব আরও জানায়, কোম্পানির উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে অপহরণের শিকার কিশোরীকে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এই ঘটনায় গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category