• সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

সেচ প্রকল্পে বাঁধার অভিযোগ লক্ষ্মীপুরে ইট ভাটা মালিকের বিরুদ্ধে ক্ষতিগ্রস্থ কৃষকদের মানববন্ধন

Reporter Name / ২৮৯ Time View
Update : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

জয়নাল আবেদীন, লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে কৃষি জমিতে সেচ লাইন স্থাপনে বাঁধা দিয়ে কৃষকদের ক্ষতি করার প্রতিবাদে স্থানীয় ইট ভাটা মালিকের বিরুদ্ধে মানববন্ধন করেছে কৃষকরা।
২১ ডিসেম্বর সোমবার বিকেল ৫ টার দিকে কৃষি কার্ডধারী কৃষকবৃন্দদের ব্যানারে স্থানীয় ইট ভাটা মালিক ইকবাল হোসেনের বিরুদ্ধে এ মানববন্ধনের আয়োজন করা হয়। সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের বেঁড়ী এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধনে স্থানীয় সাধারণ কার্ডধারী সহ প্রায় ৩ শতাধিক কৃষক অংশ নেয়।
এসময় বক্তব্য রাখেন, কৃষক নেতা মনির সরকার, ইলিয়াস মীর, চররমনী মোহন প্রাইভেট স্কুলের প্রধান শিক্ষক মো: রিপন সরকার প্রমূখ।
বক্তারা বলেন, আইবিএম নামে ইটভাটার মালিক ইকবাল হোসেনের বাঁধার মুখে বিগত ৭/৮ বছর যাবত এ অঞ্চলের ফসলী জমির কৃষক সেচ লাইন স্থাপন করে পানি সরবরাহ করতে পারেনি। যার কারণে বিভিন্ন সময়ে সম্ভাবনা থাকলেও ফসল করতে পারেনি। এ বছর সরকারী ভাবে বিএডিসি থেকে সেচ লাইন স্থাপন কাজ করতেও বাঁধা দিচ্ছে ভাটার মালিক ইকবাল হোসেন। যার কারণে নির্ধারিত সময়ে ফসলে পানির সররবাহ করা দুস্কর হয়ে পড়ছে। ব্যক্তিগত স্বার্থে কৃষকদের উন্নয়নে এ সেচ লাইন স্থাপনে বাঁধা দিয়ে ইকবাল হোসেন কৃষকদের ক্ষতি করছে বলেও অভিযোগ করেন বক্তারা।
বক্তারা অবিলম্বে সেচ লাইন স্থাপন করতে দিয়ে কৃষকদের চাষ করার সুযোগ ও অভিযুক্ত ইকবাল হোসেনের শাস্তির দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category