• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ৩৩ বিজিবির বিশেষ অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক ​বুড়িচংয়ে অবৈধ মজুদ করা ২ হাজার ৫০০ লিটার তেল জব্দ; নিলামে বিক্রি নাচোল উপজেলা চত্তরে বৈশাখের মঞ্চে গান গেয়ে দর্শকদের মাতোয়ারা করলো গীতাঞ্জলির অন্যতম সদস্য মাসুদা শিফা মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি — ডব্লিউ,এইচ ডলার মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি-ডাব্লিউ, এইচ ডলার নাচোলে গীতাঞ্জলি সাংস্কৃতিক যুব একাডেমীর শিল্পীবৃন্দ বৃহস্পতিবার নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের মঞ্চ কাপালেন নাচোলে বীনা মুল্যে ৫৬২০জন প্রান্তীক কৃষকদের মাঝে প্রনোদনা বিতরণ নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা নাচোলে বীনা মুল্যে ৫৬২০ প্রান্তীক কৃষকদের মাঝে প্রনোদনা বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name / ২৮৩ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে জুলাই সনদের আইনী ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

আজ সকাল ১০টায় নাচোল ডাকবাংলো চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলো চত্বর এসে শেষ হয়। পরে ডাকবাংলো মাঠে পৌর আমীর মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাই নবাবগঞ্জ জেলা নায়েবে আমীর ডা. মিজানুর রহমান।

এসময় আরও বক্তব্য রাখেন,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোঃ ইয়াহইয়া খালেদ, উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী ও সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন, পৌর সেক্রেটারি খলিলুর রহমান, উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, পৌর নায়েবে আমীর ডাঃ রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ড. মিজানুর রহমান বলেন,২৪ শের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের শেখ হাসিনা পালিয়ে গেছে। এরপর ছাত্র- জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী অন্তবর্তী সরকার ক্ষমতা গ্রহণ করেছে। সেই জনগণের ৭০ ভাগ পিআরের পক্ষে সমর্থন জানিয়েছে।

ঐক্যমত কমিশনে ৩১ দলের মধ্যে ২৫ টি দল পিআর এর পক্ষে রয়েছে। একটি দলের কেউ কেউ বলছেন, “পিআর খাই, না মাথায় দেই” কোন রাজনৈতিক ব্যক্তিত্ব এটা বলতে পারেনা। তাই পিআর বাস্তবায়নের জন্য গণভোট দিন রায় পিআরের পক্ষে আছে, নাকি বিপক্ষে আছে, যাচাই করুন।

জনগণ পিআর যদি মানে, তাহলে আপনাদেরও মানতে হবে, আর রায় যদি পিআরের বিপক্ষে যায় তাহলে আমরা মেনে নেবো না। কিন্তু তারা তো গণভোটকে ভয় পাচ্ছে। পিআরের মধ্য দিয়ে সকলের অংশীদারিত্বের ভিত্তিতে যদি পেশীশক্তি ও কালো টাকামুক্ত কোয়ালিটিপূর্ণ পার্লামেন্ট হয়, সরকার গঠন হয়, তাহলে কোনো দলের পক্ষে ফ্যাসিবাদী হয়ে ওঠার সম্ভাবনা নেই, তাই তারা পিআর ঠেকাতে চায়।

তিনি আরো বলেন, যারা পিআর বুঝেনা আমরা ৫ মিনিটে শিখিয়ে দিব আপনারা গোল্ডেন মার্ক পাবেন।

তিনি দাবি আদায় না হওয়া পর্যন্ত জনগণকে রাজপথে থাকার উদাত্ত আহবান জানান। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে নাচোল উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে ডাকবাংলো চত্বরের সমাবেশ ও বিক্ষোভমিছিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category