• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
প্রথম দিনেই নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিলের উদ্যোগ আইজেনকোটের ২২ উপজেলার প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা বাড়াতে ১ কোটি ৩ লাখ টাকা বরাদ্দ বাংলাদেশি তরুণের ভিডিও ঘিরে বিতর্ক, গ্রিস থেকে ফেরত ৫০ অভিবাসী ইনানীতে ১৫ দিন ধরে জ্বলছে গ্যাস, মিলল বড় রিজার্ভারের সম্ভাবনা আজ আন্তর্জাতিক সিঙ্গেল দিবস, কেন ১১ নভেম্বরই বেছে নেওয়া হলো? স্বর্ণের বাজারে স্বস্তি, দাম কমল স্বর্ণের সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম নিয়ে নতুন গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে বিআরটিএর নতুন নির্দেশনা ডিসেম্বরেই বিয়ের গুঞ্জন মিমির, পাত্রের পরিচয় নিয়ে আলোচনা ইনশাল্লাহ, সাফ চ্যাম্পিয়ন হবো: হামজা চৌধুরী

স্বর্ণের বাজারে স্বস্তি, দাম কমল স্বর্ণের

Reporter Name / ১৮ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

বুধবার (১১ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এ দাম ঘোষণা করে বাজুস। একই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং স্ট্যান্ডিং কমিটি। কমিটির বৈঠকে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়ার পর চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষর করা বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দর জানানো হয়।

স্বর্ণের দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের নির্ধারিত দামেই রুপা কেনাবেচা হবে।

চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৫ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, ৬৯ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

এর আগে ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে বছর ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার। অর্থাৎ, গত বছরের তুলনায় চলতি বছর স্বর্ণের দামে সমন্বয়ের সংখ্যা ইতিমধ্যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca