• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

ডিসেম্বরেই বিয়ের গুঞ্জন মিমির, পাত্রের পরিচয় নিয়ে আলোচনা

Reporter Name / ১৭ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে টালিউডে। শোনা যাচ্ছে, আগামী ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে পারেন তিনি। পাত্রের নাম সিদ্ধার্থ—তিনি বিনোদনজগতের কেউ নন। সম্প্রতি কলকাতায় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোরে মিমির উপস্থিতি বিয়ের গুঞ্জন আরও বাড়িয়ে দিয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মিমি ও সিদ্ধার্থের সম্পর্ক বেশ কয়েক বছরের। পাত্রের পেশা নিয়েও বিভিন্ন তথ্য সামনে এসেছে। প্রাথমিকভাবে তাঁকে ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা বলা হলেও পরবর্তী কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, তিনি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল খাতের একজন মেরিন ইঞ্জিনিয়ার। তবে সিদ্ধার্থের পরিচয় কিংবা সম্পর্কের বিষয়ে মিমি নিজে কোনো বক্তব্য দেননি।

সম্প্রতি ব্যক্তিগত স্টাইলিস্টের সঙ্গে দক্ষিণ কলকাতায় সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোরে দেখা যায় মিমিকে। বলিউড ও টালিউডের একাধিক তারকার বিয়ের পোশাক তৈরি করেছেন এই ডিজাইনার। দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, কিয়ারা আদভানি ও অদিতি রাও হায়দারির বিয়ের সাজেও ছিল তাঁর নকশা করা পোশাক। ফলে মিমির স্টোরে যাওয়ার বিষয়টি ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে, বিয়ের দিন কি সব্যসাচীর নকশা করা পোশাকেই দেখা যাবে তাঁকে?

বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, নভেম্বরেই আইনি বিয়ে সারতে পারেন মিমি। এরপর ডিসেম্বরের শুরুতে পাহাড়ি শহর কালিম্পংয়ে বিয়ের অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা রয়েছে। ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের কাছে আমন্ত্রণপত্র পৌঁছানোর কথাও শোনা যাচ্ছে। তবে ৫ ডিসেম্বর বিয়ের নির্দিষ্ট তারিখ হিসেবে যে তথ্য ছড়িয়েছে, তা এখনো নিশ্চিত নয়।

মিমি চক্রবর্তী বরাবরই ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন। বিয়ে নিয়ে চলমান আলোচনা কিংবা সম্ভাব্য পাত্রের পরিচয়—কোনো বিষয়েই এখন পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি তিনি। ফলে টালিউডে ছড়িয়ে পড়া বিয়ের খবরগুলো আপাতত গুঞ্জন হিসেবেই থাকছে।

আনন্দবাজার পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca