• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম
রাঙ্গামাটি সরকারি কলেজ বিএনসিসির ৭ ক্যাডেটকে সার্টিফিকেট প্রদান ‎নিজামপুরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চিংড়ি শুঁটকি করায়, ভোগান্তিতে শিক্ষার্থীরা।। মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ বোয়েসেলের প্রতিটি জেলায় একটি মাদ্রাসার মাঠ উন্নয়নের উদ্যোগ, তালিকা চাইল অধিদপ্তর আগামীকাল টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সুনামগঞ্জ সদরে এসআরবি-৯–এর অভিযানে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার রমজান শুরু হতে বাকি আর কত দিন, জানাল চাঁদ দেখা কমিটি ইলেকট্রিক গাড়ির ব্যাটারির আয়ু বাড়াতে মানুন ৫টি নিয়ম এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে পরীক্ষকদের জন্য ঢাকা বোর্ডের নতুন নির্দেশনা শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

মালদ্বীপে ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার উদ্যোগ

Reporter Name / ২০ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

আগের সাময়িক নিষেধাজ্ঞার পরিবর্তে নতুন আইনে পরিস্থিতি পরিবর্তন হলেও বহাল থাকবে প্রবেশ নিষেধাজ্ঞা
মালদ্বীপ প্রতিনিধি | মোহাম্মদ মাহামুদুল
ইসরায়েলি পাসপোর্টধারীদের মালদ্বীপে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এ লক্ষ্যে নতুন আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর কার্যালয়।
প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রস্তাবিত নতুন আইনে ইসরায়েলি পাসপোর্টধারীদের মালদ্বীপে প্রবেশে নিঃশর্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এমনকি পরিস্থিতির পরিবর্তন হলেও এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
এর আগে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান চলাকালে সাময়িকভাবে ইসরায়েলি নাগরিকদের মালদ্বীপে প্রবেশ নিষিদ্ধ করেছিল দেশটির সরকার। তবে নতুন উদ্যোগের ফলে সেই সাময়িক নিষেধাজ্ঞাকে স্থায়ী আইনি কাঠামোর আওতায় আনার পরিকল্পনা করা হচ্ছে।
প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘বর্তমান বিল অনুযায়ী, পরিস্থিতি পরিবর্তিত হলেও ইসরায়েলি পাসপোর্টধারী যেকোনো ব্যক্তির প্রবেশে নিঃশর্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।’
এদিকে, ইসরায়েলি নাগরিকরা অন্য কোনো দেশের পাসপোর্ট ব্যবহার করে মালদ্বীপে প্রবেশ করতে পারবেন কি না, সে বিষয়ে আইনের চূড়ান্ত বিধান ও প্রয়োগ সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
১ হাজার ১৯২টি দ্বীপ নিয়ে গঠিত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দ্বীপরাষ্ট্র মালদ্বীপ ভারত মহাসাগরের একটি গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র। সাদা বালুর সৈকত, স্বচ্ছ নীল জলরাশি এবং বিলাসবহুল রিসোর্টের জন্য বিশ্বজুড়ে দেশটির পরিচিতি রয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ডিসেম্বর মাসে গাজায় যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলবিরোধী মনোভাব বৃদ্ধি পাওয়ার কথা উল্লেখ করে নিজেদের নাগরিকদের মালদ্বীপ ভ্রমণের বিষয়ে সতর্ক করেছিল ইসরায়েল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca