• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোল থানার নবাগত অফিসার ইনচার্জ সুকমল চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে ১৭/০৪/২০২৬ইং তারিখ পুলিশ অভিযান পরিচালনা করে ৬জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করেছে। জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ৩৩ বিজিবির বিশেষ অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক ​বুড়িচংয়ে অবৈধ মজুদ করা ২ হাজার ৫০০ লিটার তেল জব্দ; নিলামে বিক্রি নাচোল উপজেলা চত্তরে বৈশাখের মঞ্চে গান গেয়ে দর্শকদের মাতোয়ারা করলো গীতাঞ্জলির অন্যতম সদস্য মাসুদা শিফা মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি — ডব্লিউ,এইচ ডলার মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি-ডাব্লিউ, এইচ ডলার নাচোলে গীতাঞ্জলি সাংস্কৃতিক যুব একাডেমীর শিল্পীবৃন্দ বৃহস্পতিবার নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের মঞ্চ কাপালেন নাচোলে বীনা মুল্যে ৫৬২০জন প্রান্তীক কৃষকদের মাঝে প্রনোদনা বিতরণ নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

নাচোল উপজেলার সাবেক ইউএনও সাবিহা সুলতানার জানাযার নামাজ আজ বাদ জোহর নওগাঁয় অনুষ্ঠিত হবে।

Reporter Name / ২৪৭ Time View
Update : সোমবার, ৩ জুন, ২০২৪

অলিউল হক ডলার:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলের সাবেক উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা ভারতের মুম্বাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার সকাল ৮টায় ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রজিউন)। তাঁর মৃত্যুর সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও নাচোল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকাশ হলে নাচোলের সর্ব স্তরের জনসাধারণ, উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। বর্তমান উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার জানান, জেলা প্রশাসনের নির্দেশে সাবেক উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার বিদেহী আত্মার শান্তি কামনা করে উপজেলার সকল মসজিদে বাদ জোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাবিহা সুলতানা বিসিএস(প্রশাসন) ৩০তম ব্যাচের সদস্য ছিলেন। তিনি নাচোল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে গত ২৮/১০/২০১৮ তারিখে যোগদান করেন ও ১৫/০৯/২০২১ তারিখ পর্যন্ত নাচোলে কর্মরত ছিলেন। তিনি রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন। সেখানে তিনি ২১ মার্চ/২০২৪ তারিখে সহকারী পরিচালক(প্রশাসন ও অর্থ), সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পেয়ে কর্মরত ছিলেন। তাঁর ১ম জানাযার নামাজ অনুষ্ঠিত হবে আজ সোমবার সকাল ৯টায় রাজশাহীতে। ২য় জানাযার নামাজ অনুষ্ঠিত হবে বাদ জোহর নওগাঁর সর্দারপাড়ায় তাঁর নিজ গ্রামে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category